ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
ইস্কাটনে জানাযায় মন্ত্রী-সচিবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ গাজীপুরে দাফনের প্রস্তুতি, মরহুমের রুহের মাগফিরাত কামনা

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা আজ শুক্রবার জুমার নামাযের পরে ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির , জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা , ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন। জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন,”দুইমাসের মত হলো বাণিজ্য সচিবের সাথে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন।  তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।”

তিনি আরো বলেন , “পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাযা পড়বে কেউ জানেনা। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি আমাদের সে কাজে মনযোগী হওয়া উচিত। ”

প্রসঙ্গত: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল ) ভোর ৬.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বেশ কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

পারবারিক সূত্রে জানা গেছে গাজীপুর জেলার গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ইস্কাটনে জানাযায় মন্ত্রী-সচিবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ গাজীপুরে দাফনের প্রস্তুতি, মরহুমের রুহের মাগফিরাত কামনা

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন

আপডেট সময় ০২:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬