ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
গোপন সংবাদের ভিত্তিতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর মুগদা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আঙ্গুরা বেগম (৪৬) ও ২। রহিমা বেগম (২৪) ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০: ১৫ ঘটিকায় মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল মুগদা থানাধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নারী মাদক কারবারি আঙ্গুরা বেগম ও রহিমা বেগমকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

গোপন সংবাদের ভিত্তিতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬