ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ Logo বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির মানবিক সেবা: বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও শিক্ষা সহায়তা প্রদান Logo প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও প্রস্তাবিত এলাইনমেন্ট পরিদর্শন করলেন সেতু সচিব Logo নিরীক্ষা খাতের মান ও কাঠামো নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদের বৈঠক
ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ গোয়েন্দা পুলিশের অভিযানে চক্রের মূল সদস্য আটক

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওয়ারী বিভাগ।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। রবিবার (০৫ এপ্রিল) সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে আরও জানা যায়, প্রতারক চক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠস্বরের অনুকরণে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে “লুৎফর জামান” নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে ডিবি (ওয়ারী) বিভাগের একটি চৌকস আভিযানিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মোঃ জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ গোয়েন্দা পুলিশের অভিযানে চক্রের মূল সদস্য আটক

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট সময় ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬