ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
আশকোনার হজক্যাম্পে গিয়ে হজযাত্রীদের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন ধর্মমন্ত্রী। দায়িত্বশীলদের সর্বোচ্চ সেবার নির্দেশনা দেন তিনি।

হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটটি উড়াল দিবে আজ রাতে। গতকাল থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজযাত্রাকে সামনে রেখে হজক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন  ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার রাত  ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হঠাৎ উপস্থিত হন মন্ত্রী। এসময় হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।

এসময় মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সাথে কথা  বলেন।  তিনি বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও

নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আশকোনার হজক্যাম্পে গিয়ে হজযাত্রীদের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন ধর্মমন্ত্রী। দায়িত্বশীলদের সর্বোচ্চ সেবার নির্দেশনা দেন তিনি।

হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ

আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬