ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
জাতীয় সম্পদের সুরক্ষায় নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আইসিএবি প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি ও উদ্বেগ জানান। সরকার নিরীক্ষা খাতের মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে বলে জানান বাণিজ্য মন্ত্রী।

নিরীক্ষা খাতের মান ও কাঠামো নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদের বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৃ্হস্পতিবার (১৬এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর মিনি কনফারেন্স রুমে এ সাক্ষাৎ হয়।সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আইসিএবি’র আলোচনার বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। তিনি বলেন, ‘জাতীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনতা নিয়ে কাজ করবে।’

আলাপকালে আইসিএবি’র প্রতিনিধিবৃন্দ বিগত সময়ে সিএমএ-কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রসংগে উদ্বেগ জানিয়ে বলেন, ‘ দেশের নিরীক্ষা কার্যক্রম আইসিএবি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে দির্ঘদিন ধরে। নিরীক্ষাতে আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া নিরীক্ষা করার অধিকার বাড়ালে এ খাতের আস্থা হারাতে পারে।’

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের অর্থ আইনে CMA-দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব তুললেও, ICAB-এর আপত্তিতে তা চূড়ান্ত আইন হয়নি। কিন্তু একই ধরনের প্রস্তাব ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনে পুনরায় বিবেচনায় আসতে পারে বলে সে প্রশ্নে সরকার যেন সচেতন থাকে তার অনুরোধ জানায় আইসিএবি।

আইসিএবি’র প্রতিনিধিবৃন্দের মধ্যে ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান,ভাইস প্রেসিডেন্ট মোঃ রোকনুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহাদি হাসান, ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুজ্জামান, প্রধান নির্বাহী শুভাশিস বসু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলাপকালে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাছে আইসিএবি’র প্রতিনিধিবৃন্দ বিভিন্ন দাবীর একটি চিঠি দেন। চিঠির বিবরণীতে উল্লেখযোগ্য দিক হলো, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-তাদের বিধিগতভাবে নিরীক্ষা করার অধিকার নেই। ২০১৮ সালের সংশ্লিষ্ট আইনে তাদের এই সীমাবদ্ধতা বহাল আছে। এছাড়া, চিঠিতে আইসিএবি’র আর্থিক বরাদ্দ বৃদ্ধির বিষয়কেও আলোকপাত করেছে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

জাতীয় সম্পদের সুরক্ষায় নিরীক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আইসিএবি প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি ও উদ্বেগ জানান। সরকার নিরীক্ষা খাতের মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে বলে জানান বাণিজ্য মন্ত্রী।

নিরীক্ষা খাতের মান ও কাঠামো নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদের বৈঠক

আপডেট সময় ০১:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬