ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক Logo দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর Logo রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী
পৃথক অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ; পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি

জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ এর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) দায়িত্বপূর্ণ দিনাজপুর ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে।

আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুলর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবির একটি বিশেষ টহলদল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর আঁখিরাপুকুর এলাকায় জনৈক মোঃ রায়হানের এর বসতবাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী চলাকালে তার বাড়ি হতে অবৈধভাবে মজুদকৃত একেএল ওয়ান (১০০ এমএল) নামের ৮,০৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপসহ মোঃ রায়হানকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ২০,১৫,৭৫০/- (বিশ লক্ষ পনের হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

একইদিন সকালে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ হতে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুনে সর্বমোট ৭,৪৮৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজারমূল্য ২৫,২৯,০৫০/- (পঁচিশ লক্ষ ঊনত্রিশ হাজার পঞ্চাশ) টাকা।

জব্দকৃত যৌন উত্তেজক সিরাপসমূহের মধ্যে রয়েছে জিনসা, রুটারেস, জেড ভিটা, জেনসিং, লেক্স আলো, স্নেহা, গোল্ডেন সালসা প্যারিলা, জোস, বিজিলেক্স, টাস এবং একেএল ওয়ান।

উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।

এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক

লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

পৃথক অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ; পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি

জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক

আপডেট সময় ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬