ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা Logo সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের প্যাদা বাড়ির রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। জিলাপি, আমির্তি মিষ্টিজাতীয় এসব খাবারের ওপর অবাধে বসছে মশা-মাছি। পাশাপাশি ধুলাবালিতে দূষিত হচ্ছে খাবার। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
রবিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্যাদা বাড়ির রোড এলাকায় কয়েকটি দোকানে খোলা অবস্থায় বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। খাবারগুলো ঢেকে না রাখায় সেগুলোর ওপর মশা-মাছি বসছে। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সংরক্ষণ ও বিক্রির বিষয়েও উদাসীনতা দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব দোকান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার কিনে খেয়ে থাকেন। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রির কারণে খাদ্যবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। কিন্তু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের নিয়মিত নজরদারি না থাকায় ব্যবসায়ীরা অনেকটা অবাধে এসব খাবার বিক্রি করছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাবেন। পাশাপাশি এ ধরনের খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, স্যানিটারি ইন্সপেক্টর বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে এসব দোকানে অভিযান পরিচালনা, খাবারের মান পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিয়মিত তদারকির মাধ্যমে খোলা, পচা ও বাসি খাবার বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬