ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা Logo সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ

পিরোজপুর নেছারাবাদে ঝুলন্ত লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি :পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়  প্রেমিকের বাড়ির পাশের একটি আমড়াগাছ থেকে গৃহবধূ মিম আক্তার(১৮)নামের ঝুলন্ত লাশ রবিবার উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।
গতকাল ১ফেব্রুয়ারী(শনিবার)২০২৫ তারিখ, আনুমানিক রাত ১১ থেকে ১২ ঘটিকার মধ্যে  উপজেলার সোহাগদল গ্রামে উক্ত আত্মহত্যার ঘটনা ঘটে। এ বিষয়ে মিম আক্তারের নানী ফরিদা বেগম বলেন,তিন বছর পূর্বে নাতনির বিয়ে হয়েছে সেই সাথে তার সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে মীমকে স্বামী নির্যাতন করতো। মিম রাগ করে এ কারণেই স্বামীর বাড়ি ছেড়ে এখানে বসবাস করত। সেই সুযোগে নুরুল আমিন নামের এক যুবক মিমকে ভালোবাসতো এবং বিভিন্ন সময় বিয়ের প্রলবণ দেখিয়ে,মিমের অনিচ্ছায় স্বামী সংসার ছেড়ে আসতে চাপ সৃষ্টি করেছে। পরবর্তীতে মীমকে বিয়ে করতে রাজি না হওয়ায়  বিয়ের দাবিতে মিম সোহাগদল গ্রামের নুরুল আমিনের বাড়িতে অবস্থান করলে মিমকে অত্যাচার করে মেরে ফেলেছে।
এ ঘটনায় নেছারাবাদ থানা পুলিশ কথিত প্রেমিক নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।  জানা যায় কথিত প্রেমিক নুরুল আমীন নামের এক যুবক মীম আক্তারকে ভালোবাসত। এ বিষয়ে একই অভিযোগ মিমের মা নারগিস আক্তার বলেন,নুরুল আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার থেকে মিমকেে ডিভোর্স করিয়েছে। পরবর্তিতেনুরুল আমিনকে বিয়ের জন্য বারবার দিলেও সে রাজি না হওয়ায়,শনিবার মিম ওই ছেলের বাড়িতে গেলে পরবর্তীতে রবিবার সকালে জানতে পারি যে, মিম আত্মহত্যা করেছে। মিমের মায়ের অভিযোগ সে আত্মহত্যা করতে পারে না, তাঁর মেয়েকে সুকৌশলে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান,আত্মহত্যার খবর পেয়ে মিমের লাশ নেছারাবাদ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। জানতে পেরেছি,বিষয়টি প্রেমঘটিত এবং প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও পোস্টমর্টেম ও ডাক্তারি রিপোর্ট শেষে জানাযাবে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল আমীনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি,তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

পিরোজপুর নেছারাবাদে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫