ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী Logo রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ। Logo রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার Logo পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি Logo সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল  দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, শুক্রবার(২৭ জুন ২০২৫), ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ হতে এ সংক্রান্ত আদেশ জারী করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বেঞ্চটি গঠন করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ২০২৫ সনের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেছেন। এর আগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে বিষয়টি উপস্থাপন করলে তিনি সদয় বিবেচনার আশ্বাস দেন।

আগামী রবিবার (২৯ জুন) হতে এই বেঞ্চের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমকে এই বেঞ্চের বিচারকার্য পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। এ বেঞ্চটিকে অগ্রাধিকারভিত্তিতে ওয়াকফ, মুক্তিযোদ্ধা বিষয়ক ও ইনকামট্যাক্স সংক্রান্ত রীট মোশন ও এসংক্রান্ত শুনানিসহ আরো কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়াকফ প্রশাসনের কয়েকশত মামলা বহু বছর ধরে উচ্চ আদালতে অনিষ্পন্ন রয়েছে। এর ফলে ওয়াকফ এস্টেটের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। ওয়াকফ প্রশাসনের অনেক ভূমিও ইতোমধ্যে বেহাত হয়ে গেছে। ওয়াকফ সংক্রান্ত মামলা শুনানির দায়িত্বপ্রাপ্ত এবেঞ্চে যৌক্তিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হলে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ওয়াকফ প্রশাসনেও গতির সঞ্চার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী

ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠিত

আপডেট সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫