ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণে রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর- রেলপথ উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৬৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রেল ভবনে সোমবার (১৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জণগনের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এ সরকারের নিকট জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন। পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে  ও রেলপথ পরিদর্শণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণে রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর- রেলপথ উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪