ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
ফরিদা আখতার সতর্ক করলেন, চারিত্রিক গুণাবলীর মাধ্যমে ডিগ্রির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে; নদী দূষণ, প্রাণী সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতারও গুরুত্ব তুলে ধরেন।

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিজেদের আচরণ, পেশাদারিত্ব ও চারিত্রিক গুণাবলীর মাধ্যমে অর্জিত ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখেন।

উপদেষ্টা আজ সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (ASAUB) -এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত বর্জ্য শীতলক্ষ্যা নদী হয়ে মেঘনায় গিয়ে পড়ছে, যা ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। গবেষণায় দেখা গেছে, ইলিশ মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক, লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, নদী দূষণমুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব—এটি শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শুধু গরু, ছাগল, হাঁস-মুরগি নয়, বরং কুকুর-বিড়ালসহ সকল প্রাণীর সুরক্ষার দায়িত্বে রয়েছে। কুকুরের সঠিক ভ্যাকসিনেশন না হলে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেট কার্নিভালে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয় ভ্যাকসিন ও চিকিৎসা প্রদান করেছে। এটি প্রমাণ করে যে প্রাণীর যত্ন নেওয়া মানে সকল জীবের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধূমপান ও তামাকের ব্যবহার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। ছেলেরা ও মেয়েরা প্রায়ই মনে করে সিগারেট বা নেশা করলে তারা ‘স্মার্ট’ বা ফ্যাশনেবল মনে হবে। বাস্তবে এটি হার্টের রোগ, ক্যান্সারসহ বহু অসুখের কারণ। সম্প্রতি ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে একটি আইন প্রবর্তন করা হয়েছে, যা সকলের জন্য বাধ্যতামূলক।

উপদেষ্টা দেশের সম্পদ ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো গরীব দেশ নয়। আমাদের মানুষের দক্ষতা, প্রাকৃতিক সম্পদ, সুপেয় পানি, শষ্যের বীজ ও জেনেটিক রিসোর্স—এসবই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বিশ্বযুদ্ধ হয়তো পানি, বীজ বা প্রাকৃতিক সম্পদ কেন্দ্রিক হতে পারে। তাই তরুণ প্রজন্মের জন্য দেশের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উপদেষ্টা আরও বলেন, তরুণদের উচিত দুর্নীতি, পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সক্রিয় থাকা। আগামী প্রজন্মের জন্য দেশকে সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ রাখা আমাদের সবার কর্তব্য।

আশা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চেয়ারম্যানের প্রতিনিধি প্রফেসর ড. মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ২ হাজার ৯৬ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ১ হাজার ৯০০ জন। অনুষ্ঠানে উপদেষ্টা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছয় জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং নয় জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

ফরিদা আখতার সতর্ক করলেন, চারিত্রিক গুণাবলীর মাধ্যমে ডিগ্রির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে; নদী দূষণ, প্রাণী সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতারও গুরুত্ব তুলে ধরেন।

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬