ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বার্থবিরোধী কোনো কাজ সরকার বাস্তবায়ন করবে না এবং বন্দরের কার্যক্রম সচল রাখতে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার – নৌপরিবহন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ ( ২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যহত হচ্ছে । চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে।

তিনি সকলকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহবান জানিয়ে বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না বলে তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।

রমজানকে সামনে রেখে কতিপয় ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে দ্রব্য মূল্য বৃদ্ধির পায়তারা করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এ সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিনই নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বার্থবিরোধী কোনো কাজ সরকার বাস্তবায়ন করবে না এবং বন্দরের কার্যক্রম সচল রাখতে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার – নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ০১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬