ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা জোরদারে একযোগিতার প্রতিশ্রুতি

শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শিক্ষা মন্ত্রণালয়ে  Asian Development Bank – ADB-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর Mr. Hae Yun Jeong-এর সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরেন এবং এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

এডিবি কান্ট্রি ডিরেক্টর Mr. Hae Yun Jeong বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা জোরদারে একযোগিতার প্রতিশ্রুতি

শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৭:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬