ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ Logo কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন — পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান Logo স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে Logo জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচি, বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব প্রশিক্ষণ Logo মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক। Logo বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক Logo এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান

বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮.৩০ টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হেল্প ডেস্ক থেকে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, চকলেট ও কলম বিতরণ করা হয়। এছাড়া পরীক্ষার হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাতে উৎসাহমূলক কথাবার্তার মাধ্যমে পাশে দাঁড়ান সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে—সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ২০২৬ সালের পরীক্ষার্থীরা মেধা ও মননের স্বাক্ষর রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মু. আরিফুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ ইবনে হারুন, সাংগঠনিক সম্পাদক মু. জোবায়ের বিন আব্দুল মুত্তালিব এবং অর্থ সম্পাদক হাফেজ মু. জাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ

বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান

বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

আপডেট সময় ০৬:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬