ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ Logo কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন — পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান Logo স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে Logo জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচি, বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব প্রশিক্ষণ Logo মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক। Logo বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক Logo এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় স্থায়ী পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর দাবি স্থানীয়দের

মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর (সদর) ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে শালদীঘা হাওরের গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৬ এপ্রিল) ইউনিয়নের গলইখালি গ্রামের বাসিন্দা অসীম সরকার এ বিষয়ে সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, প্রতি বছর বোরো মৌসুমে শালদীঘা হাওরে বিপুল পরিমাণ ধান চাষ হয়, যা ওই এলাকার হাজারো কৃষকের প্রধান জীবিকা। তবে অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধগুলো দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে স্থানীয়দের অভিযোগ।
বর্ষা মৌসুমের শুরুতেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে।
চলতি মৌসুমেও আগাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকেরা চরম সংকটের মধ্যে রয়েছেন। অনেকেই ধান ঘরে তোলার বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
আবেদনে আরও বলা হয়, বিদ্যমান ফসল রক্ষা বাঁধগুলো সাময়িকভাবে পানি আটকে রাখলেও দীর্ঘমেয়াদে পানি নিয়ন্ত্রণে কার্যকর সমাধান দিতে পারছে না। এ অবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্থায়ী সুইস গেইট নির্মাণ করা হলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করা যাবে।
আবেদনকারী অসীম সরকার জানান, চলতি বছরে জলাবদ্ধতার কারণে তার ১২ কিয়ারসহ অনেক কৃষকের বোরো ধান তলিয়ে গেছে। তাই শালদীঘা হাওর ও স্থানীয় কৃষকদের স্বার্থে দ্রুত গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ

জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বোরো ধান তলিয়ে যাওয়ায় স্থায়ী পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর দাবি স্থানীয়দের

মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক।

আপডেট সময় ০৬:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬