ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

বন্যার্তদের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৩৩ লাখ টাকা প্রদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ৬০৯ বার পড়া হয়েছে

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পনেরোটি চেকের মাধ্যমে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের কাছে এ টাকা জমা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৫ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে। এছাড়া, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে আজ সমিতির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ০৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এসোসিয়েশনের সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

বন্যার্তদের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৩৩ লাখ টাকা প্রদান

আপডেট সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪