ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
সীমান্ত এলাকায় কঠোর তল্লাশি ও টহল অবৈধ মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে ৫৪ বিজিবির তৎপরতা জোরদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় তল্লাশি কার্যক্রম ও টহল তৎপরতা জোরদার করা হয়। বিশেষ করে ব্যাটালিয়ন গেইটে প্রবেশ ও বহির্গমনকারী যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় ।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরও জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি কার্যক্রম এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুত প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় ভোজ্য তেলের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সীমান্ত এলাকায় কঠোর তল্লাশি ও টহল অবৈধ মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে ৫৪ বিজিবির তৎপরতা জোরদার

আপডেট সময় ০১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬