ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি Logo টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক Logo আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত Logo বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন Logo নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৬ জন। Logo সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার নবায়ন করেছে Logo ষথাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন Logo পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশিতে অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ডাকাত চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য

টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কক্সবাজারের টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ সিএনজি চালক মোহাম্মদ হামিদ (৩৯) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রাতে টেকনাফের হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টের নিকট পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যগণ সিএনজি’র চালককে থামার সংকেত প্রদান করে। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা  তাৎক্ষণিকভাবে ব্লকার ব্যবহার করে সিএনজিটিকে থামাতে সক্ষম হয় এবং চালক মোহাম্মদ হামিদ (৩৯) কে আটক করে।

পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজিটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চালকের সিটের ভেতর থেকে ১টি ৯ মিঃ মিঃ পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তি টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আব্দুল জব্বরের ছেলে। তাকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার পরিচিত এক রোহিঙ্গা ডাকাতের নিকট হতে অস্ত্র সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিল।

উদ্ধারকৃত পিস্তলসহ আটককৃত ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশিতে অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ডাকাত চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য

টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক

আপডেট সময় ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬