ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি Logo টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক Logo আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত Logo বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন Logo নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৬ জন। Logo সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার নবায়ন করেছে Logo ষথাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন Logo পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি ঈদুল আজহা ও বর্জ্য ব্যবস্থাপনাও অগ্রাধিকার তালিকায়

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : আসন্ন বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবেলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আগেভাগেই বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সম্ভাব্য জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সকালে গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার এয়ারপোর্ট রোড, মিরপুরসহ যেসব স্থানে বৃষ্টি হলে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বর্ষায় ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান পরিচালনার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করার জন্য ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ লক্ষ্যে ডিএনসিসির ১০টি জোনে পৃথক ১০টি মনিটরিং টিম গঠন করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বর্ষা মৌসুমে ঢাকা শহরে ব্যাপকহারে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় ডিএনসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি ঈদুল আজহা ও বর্জ্য ব্যবস্থাপনাও অগ্রাধিকার তালিকায়

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি

আপডেট সময় ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬