ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

সেন্সর শব্দটি বাদ দিয়ে সার্টিফিকেশন বোর্ড নামে প্রজ্ঞাপন করা হবে- তথ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১৪ বার পড়া হয়েছে

সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয়, সেজন্য আপদকালীন সময়ের জন্য একটা সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিলো। এটি এখন “বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ” নামকরণ হবে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের মতবিনিময় সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেন। তিনি আরো বলেন, সেন্সরবোর্ড এর কমিটিতে সেন্সরবিরোধী মানুষদেরই আমরা আহবান করেছি। তথ্য উপদেষ্টা বলেন, আইন ও বিধি নিয়ে পর্যালোচনা করা হবে। সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট হয়েছিলো। কিন্তু তার বিধিমালা ছিলো না। এক্ষেত্রে এখন সেন্সর শব্দ বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সিনেমা জগতে প্রচুর সিনেমা এখনো রিলিজ দেয়া বাকি আছে। তাই সিনেমা রিলিজের সুবিধার্থে দ্রুততম সময়ে আইন নিয়ে কাজ করা হবে, যা প্রজ্ঞাপনের সাথে সাংঘর্ষিক হবে না। তিনি আরো বলেন, এ আইনটি করার সময় অংশীজনের সাথে আলোচনাপূর্বক পর্যালোচনা করে সার্বিক প্রস্তাবনা নিয়ে নতুনভাবে কাজ করা হবে। ২০২৩ সালের আইনের বিধি দিয়েই সার্টিফিকেশন বোর্ড তৈরি করা হবে। মতবিনিময় সভার এ অনুষ্ঠানে বাংলাদেশ সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেন্সর শব্দটি বাদ দিয়ে সার্টিফিকেশন বোর্ড নামে প্রজ্ঞাপন করা হবে- তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৮:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪