ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।
সাংবাদিকদের জন্য আইন ও নীতিমালা প্রণয়নে গুরুত্ব, কল্যাণ ট্রাস্ট থেকে ১ কোটি ১ লাখ টাকার চেক বিতরণ

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার। — তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের আর্থিক সহায়তা ভবিষ্যতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দুইজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকার, মোট ১ কোটি ১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এরপর উপদেষ্টা, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

সাংবাদিকদের জন্য আইন ও নীতিমালা প্রণয়নে গুরুত্ব, কল্যাণ ট্রাস্ট থেকে ১ কোটি ১ লাখ টাকার চেক বিতরণ

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার। — তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৩:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫