ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

সাতক্ষীরায় শহীদ আসিফের কবর জিয়ারাত করলেন উপদেষ্টা আসিফ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

শেখ সাইফুল ইসলাম: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাই শহীদ আসিফসহ অন্যান্যের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসেবেনমন ও মননে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ হয়েছে তাদের নামে বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে। শনিবার (১২ অক্টোবর) দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত, এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। তিনি সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন উন্নত দেশ গড়ার অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান।  মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপণ্ডসচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্র-জনতা। এদিকে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামন্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান। তারপরে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে যান এবং প্রিন্সিপাল তোফায়েল আহমেদের অপকর্মের কাগজপত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ রনি, উপদেষ্টার হাতে প্রদান করেন। পরে তিনি শ্যামনগরের উদ্দেশ্যে যাত্রা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শহীদ আসিফের কবর জিয়ারাত করলেন উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৩:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪