ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৬৩৭ বার পড়া হয়েছে

বরিশাল (১৪ নভেম্বর, ২০২৪ খ্রি.): স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলার শস্যভান্ডার হিসাবে একসময় বরিশালের খ্যাতি ছিলো।সে গৌরব এখন উত্তরবঙ্গের। বরিশালের সে সুনাম ও খ্যাতি আমরা পুনরুদ্ধার করতে চাই। বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে। সেজন্য এ অঞ্চলের কৃষি বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা ও কৃষকদের আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। তবেই বরিশালের সে হৃত গৌরব পুনরুদ্ধার সম্ভব। উপদেষ্টা আজ বিকেলে বরিশাল খামার বাড়িতে কৃষি তথ্য সার্ভিস বরিশালের আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সে জন্য খাদ্যমূল্য একটু বৃদ্ধি পেয়েছে। এখানে সরকারের কোনো হাত নেই। তিনি বলেন, কৃষি কর্মকর্তাদের সরাসরি জনগণের সঙ্গে কাজের সুযোগ রয়েছে। জনগণের অন্যতম মৌলিক চাহিদা খাদ্য। সে খাদ্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে কৃষি কর্মকর্তারা ওতপ্রোতভাবে জড়িত। তারা আরো আন্তরিকভাবে কাজ করলে খাদ্য উৎপাদন আরো বাড়বে। সকল আবাদি জমিকে রক্ষা ও চাষাবাদের আওতায় আনার আহ্বান জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তিগত সুযোগ-সুবিধার দিকে মনোনিবেশ না করে কৃষি কর্মকর্তাদের কৃষকদের স্বার্থ সুরক্ষায় কাজ করতে হবে। শুধু অফিসের সৌন্দর্য বর্ধন ও গাড়ি চাইলে হবে না, কৃষকদের জন্য সময়মতো সার, বীজ ও সেচের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। যখন যে ফসল উৎপন্ন হয় সেটি উৎপাদনের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, এসি রুমে বসে বিলাসিতা করলে ফসল উৎপাদন বাড়বে না। মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, স্বজনপ্রীতি চলবে না। আত্মীয় স্বজনকে অনৈতিক সুবিধা দেয়া যাবে না। নিরপেক্ষভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। তিনি এসময় গবেষণায় মনোযোগী হয়ে জলবায়ু সহিষ্ণু ও স্থানীয় আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভায় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪