ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ডোমারের জনপদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৬১৩ বার পড়া হয়েছে

রাকিবুল হাসান, ডোমার: নীলফামারী জেলার ডোমার উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা।হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় এসব জায়গায়।ইতিমধ্যেই ঘনকুয়াশার চাঁদরে ঢাকা পড়ছে ডোমারের জনপদ।একটু রাত হলেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথঘাট,মাঠ। সকাল ৮ থেকে ৯ টার নাগাদ দেখা মিলছে সূর্য্যের, কিন্তু নেই উত্তাপ।রাতে বাড়ীর টিনের চালে গাছের পাতা থেকে ঝিরঝির করে পরছে শীত।হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে রাস্তায় চলাচলকারী যানবাহন গুলোকে। ২২ নভেম্বর শুক্রবার স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বিগত ১০ থেকে ১২ দিন ধরে শীতের প্রকোপ আগের থেকে তুলনামূলক একটু বেশী বেড়েছে।ভোর বেলা পথঘাট,মাঠ সবকিছু কুয়াশায় ঢেকে যাচ্ছে। রাতে এবং সকালবেলা ঠান্ডার কাপড় পরিধান করতে হচ্ছে।রাতে লেপ,কাথা কম্বল ঢাকা নিতে হচ্ছে।তারা বলছেন এবার একটু আগেভাগেই শীতের প্রকোপ বাড়ছে। এদিকে শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের।শীতের প্রস্তুতি হিসেবে গত এক-দু মাসই ধরেই তাদের তৈরী করতে দেখা গেছে লেপ-তোষক।অন্যদিকে চলছে আমন ধান কাটার মৌসুম।তীব্র কুয়াশা উপক্ষা করে কৃষকরা মাঠে মাঠে ছুটছেন ধান কাটতে।সবমিলে শীতের দাপটে দিন দিন বাড়ছে ডোমারের জনপদে।এই দাপট থাকবে আগামী ফেব্রুয়ারীর মাসের শেষ পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ডোমারের জনপদ

আপডেট সময় ০৫:১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪