ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার, হাসপাতালে মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৬০৪ বার পড়া হয়েছে

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। বুধবার (২৭ নভেম্বর) মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে।

কিন্তু কে জানতো, পরপর দুই বলে চার মারা ইমরানের খুব কাছেই তখন অপেক্ষা করছিল মৃত্যু। টানা দুই চারের পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করেন।

অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জানান, তার ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। আম্পায়ার তাকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন।

কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন প্যাটেল। এ সময় দৌঁড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়রা। এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অনেক চেষ্টার পরও আর বাঁচানো যায়নি তাকে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান ছত্রপতি সম্ভাবজিনগরের উদীয়মান এই ক্রিকেটার।

প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। এখনও স্কোরকার্ডে তার নামের পাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার, হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪