ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৫৯২ বার পড়া হয়েছে

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৪: লোক দেখানো নয় মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

তিনি আজ রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদ এর ৫৮ তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন দূরত্ব নেই।

সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যানের মধ্যে WAB ‘র প্রেসিডেন্ট ডক্টর পর্নচাই পালোওধাম্মা, WBFC’র প্রেসিডেন্ট ডক্টর ওয়ানারাত বুরসিতিপর্ন , কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া , উপন্যাসিক হরিশংকর জলদাস ও ডাক্তার এমকে সরকার, ড. সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অতিথি রঞ্জন বড়ুয়া, রূপায়ন কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও বাসাবো কমলাপুর হইতে প্রকৌশলী মিহির বড়ুয়া অনেক সুধী বৃদ্ধ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ০২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪