ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৬৫২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমন্বয়ের সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরল্লা ইব্রাহিম, সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কৃষ্ণা কর্মকার, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুষ্ঠান কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানো, ১১ টা ১০ মিনিটে মানববন্ধন কর্মসূচি, বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দর্শনীয় স্থানে ফেস্টুন ব্যানার ড্রপ আউট টানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪