ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
বাদাঘাট বাজারে আয়োজিত মাহফিলে বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ

তাহিরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় তাহিরপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকায় অবস্থিত আবেদীন অটো রাইস মিল মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। তিলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের কল্যাণ ও জাতির উন্নতি কামনাও করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা বিএনপি, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাদাঘাট বাজার শাখা ও বড়দল উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

বাদাঘাট বাজারে আয়োজিত মাহফিলে বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ

তাহিরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬