ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ঢাকা (২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি.): সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা ৫ (পাঁচ) থেকে ১১ (এগারো) পর্যন্ত হতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা উপরে ছড়িয়েছে। তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, “কি হয়েছে তা আমরা দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় শাহাদতবরণ করেন। উপদেষ্টা এসময় মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪