ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকুরিতে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে: সিনিয়র ভূমি সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৫৮৮ বার পড়া হয়েছে

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়, বরং জনগণের কষ্টার্জিত করের টাকায় তাদের বেতন-ভাতাদিসহ সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এজন্য তারা দেশের জনসাধারণের এক একজন সেবক। ভোগ নয়, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকুরিতে এসে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা উচিত, যা ছাত্র-জনতা কর্তৃক সংঘটিত জুলাই আন্দোলনের প্রত্যাশা। ভূমি সিনিয়র সচিব আজ ভূমি ভবন সেমিনার হলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত নব যোগদানকৃত কর্মচারীদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মোমিনুর রশীদও বক্তব্য রাখেন। ভূমি সিনিয়র সচিব বলেন, ডিএলআরএস একটি জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরির উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর পর সরকার প্রদত্ত জরিপ কাজ পরিচালনা করে থাকে। এজন্য এ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সৎ,দক্ষ,আধুনিক, তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন,কেননা দেশের ভূমি খাতের অধিকাংশ মামলা-মোকদ্দমা সৃষ্টি হয়ে থাকে জরিপ কার্যক্রমের ওপর ভিত্তি করে। তিনি নবীণ কর্মচারীদের ব্যাপকভাবে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে জুলাই বিপ্লবের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকারের জনবান্ধব ভূমি সেবাদান পরিকল্পনা সফল ও সার্থক হবে। পরে ভূমি সিনিয়র সচিব মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৬৩তম টিম সভা ও চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে যোগদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকুরিতে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে: সিনিয়র ভূমি সচিব

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪