ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর Logo বাউফলে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাথায় গুলি লেগে নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৫৭৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে এক সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিহত নারী সাংবাদিকের নাম শাজা আল-সব্বাগ (২১)। স্থানীয় সময় গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীর মাথায় গুলি লাগে। শাজার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাসা থেকে বের হবার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন তিনি। নিরাপত্তা বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয়। রাজনৈতিক বন্দিদের পরিবারের কমিটি এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’ কমিটি মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে এই দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ

মাথায় গুলি লেগে নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক

আপডেট সময় ০৪:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪