ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী Logo রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ। Logo রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার Logo পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি Logo সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল  দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ইকুরিয়া হতে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরন ইউপি চেয়ারম্যান উদ্ধার; ডিবি র্কতৃক পাঁচ অপহরণকারী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া হতে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম (৪৫) কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ ফরহাদ (৩৪), ২। তৌফিক রাহাত (২০), ৩। রিপন মাহমুদ নয়ন (২৭), ৪। মোঃ আমির হোসেন (৬৫) ও ৫। মোহাম্মদ দিদার (২৫)।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫ খ্রি.) বেলা ০২:০০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত দোলেনার বিল্ডিংয়ের ২য় তলার একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, ভিকটিম কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী হতে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ০১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় সে তার স্ত্রীকে ফোন করে জানায় যে, তিনি যে বাসে এসছেন সে বাসটি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ এর সামনে এসে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫/২০ জন লোক বাসে উঠে বাসের ড্রাইভার, হেলপার ও অন্যান্য যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে বাস হতে নামিয়ে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে আটক করে রেখেছে। অপহরণকারীদের একজন তার স্ত্রীকে ফোন দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকে ভিকটিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন ভিকটিমের স্ত্রী আত্মীয়-স্বজনসহ গ্রীন লাইনের কাউন্টারে গিয়ে উক্ত বাসের ড্রাইভার ও হেলপারদের সাথে ফোনে কথা বললে তারা জানায়, ১ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ৩:৩০ টায় বাসটি ইকুরিয়া বিআরটিএ এর সামনে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে থামলে একজন যাত্রী বাস হতে নামে এবং অজ্ঞাতনামা ১৫/২০ লোক বাসে উঠে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্ত্রী অপহরণের বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের শনাক্ত করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। এরপর আজ বেলা ০২:০০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত দোলেনার বিল্ডিংয়ের ২য় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে অপহৃত কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমকে উদ্ধার করে এবং দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবির টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফরহাদ জানায় যে, গত ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০১:৩০ ঘটিকায় অপহরণকারী চক্রের সদস্য পান্নু ফোন দিয়ে তাকে ইকুরিয়া আসতে বলে। পান্নুর ফোন পেয়ে ফরহাদসহ তৌফিক রাহাত ও রিপন মাহমুদ নয়ন ইকুরিয়া আসে। তারা এসে দেখে একজন লোককে গ্রীন লাইন বাস হতে পান্নু সহ ১৫/২০ জন টেনে হিঁচড়ে নামাচ্ছে। পান্নুর কথামতো ফরহাদসহ ১৫/২০ জন ভিকটিমকে একটি প্রাইভেটকারে উঠায়। প্রাইভেটকারে করে হাসনাবাদে যাওয়ার সময় পথিমধ্যে ফরহাদকে নামিয়ে দেয়। গ্রেফতারকৃত আমির হোসেন জানায়, পান্নু শেখের কথামতো তার বিল্ডিং এর ২য় তলার একটি কক্ষে ভিকটিমকে আটকে রাখা হয়েছিল। আসামীরা জানায় যে, ভিকটিম কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম এর পরিবার হতে তার এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তারা বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে এক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, অপহরণের পর ভিকটিম কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণকারীরা দুই রাত আটকে রেখে তাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী

ইকুরিয়া হতে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরন ইউপি চেয়ারম্যান উদ্ধার; ডিবি র্কতৃক পাঁচ অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫