ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন

কেরানীগঞ্জে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬৫০ কেজি জাটকা উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধি (ঢাকা), মো:ইব্রাহিম: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজায় আজ (০৬ জানুয়ারি ২০২৫) ভোর ৩:৩০ মিনিটে একটি বিশেষ মৎস্য অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। তার সঙ্গে ছিলেন হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম।

অভিযানে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ল- ১৫২০৫৪) তল্লাশি করে ১৬৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। অভিযানে আটক হন দুই ব্যক্তি—(ক) মামুন (পিতা: মোঃ জাহাঙ্গীর, গ্রাম: গজারিয়া, থানা: লালমোহন, জেলা: ভোলা) এবং (খ) জসিম (পিতা: আঃ জব্বার, গ্রাম: চরকেউটা, থানা: বন্দর, জেলা: বরিশাল)। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত জাটকা মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করার পর, আজ দুপুর ১২টায় ১২টি মাদ্রাসা এবং ৪০ জন দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, “জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ রক্ষা করা এবং গরীব মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ

কেরানীগঞ্জে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬৫০ কেজি জাটকা উদ্ধার

আপডেট সময় ১২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫