ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে এবং ন্যায্য পে-স্কেল প্রদানের দাবি নিয়ে বাউফলে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল।

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল  (পটুয়াখালী) : জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে এবং অনতিবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। এ সময় উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,
“আজ আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির আড়ালে যে অধিকার উপেক্ষিত হচ্ছে, তা হলো ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন।”
তিনি আরও বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার। অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অযৌক্তিক যুক্তি, প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টার অনীহা কর্মচারী সমাজকে চরম হতাশার মধ্যে ফেলেছে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্লোগান দেন পে স্কেল দিতে হবে দিয়ে দেন।
জনপ্রিয় সংবাদ

তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে এবং ন্যায্য পে-স্কেল প্রদানের দাবি নিয়ে বাউফলে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল।

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬