ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রবিবার (১২ই জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ-সহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

আপডেট সময় ০১:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫