ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইন্দুরকানীতে জামায়াত ইসলামীর ওরিয়েন্টেশন সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ওরিয়েন্টেশন সভা ও বার্ষিক পরিকল্পনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন সভাপতিত্বে এবং উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে দারস পেশ করেন দারুল উলুম টগাড়া কামিল মদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামি পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক। এছাড়া জিয়ানগর উপজেলা জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় তিন শতাধিক নেতা-কর্মী এই ওরিয়েন্টেশন সভায় অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সকল পর্যায়ে নেতৃত্ব মেনে চলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। আল্লাহভিরু লোক তৈরি করতে হবে। সমাজের প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দীন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলেই সমাজ তথা দেশ থেকে দুর্নীতি, জুলুম ও অত্যাচার দূর করতে হবে এবং ইহকালের শান্তি ও পরকালে মুক্তি লাভ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ইন্দুরকানীতে জামায়াত ইসলামীর ওরিয়েন্টেশন সভা

আপডেট সময় ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫