ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির Logo লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন Logo অনলাইনে ইনকামের লোভ দেখিয়ে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার

৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে সাতক্ষীরা জেলা পুলিশের মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

অদ্য ২২ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি),সাভার ঢাকায় চলমান ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ সাতক্ষীরার কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার ইতিহাস ও সাতক্ষীরা জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানার বিভিন্ন কার্যক্রম ও সেবা, পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরিচয় পর্ব শেষে নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং সাতক্ষীরা জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষাণার্থী কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে সাতক্ষীরা জেলা পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫