ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাউফলে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও লঞ্চের ধাক্কায় জেলে নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক মোটর সাইকেল চালক ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবুবক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক।
বগা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।’
একই দিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্ট ুপ্যাদা। গতকাল সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিচ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও লঞ্চের ধাক্কায় জেলে নিহত

আপডেট সময় ০৫:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫