ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দসহ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ (ইনজেকশন) জব্দসহ ভেজাল ঔষধ প্রস্তুত ও বিক্রয় চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাঈন উদ্দীন ঘরামি (৪০), ২। মোঃ সবুজ (৪৫), ৩। মোঃ বাচ্চু (২৬) ও ৪। মোঃ চান মিয়া (৭০)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:০০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৬৫ প্যাকেট ভেজাল ঔষধ (ইনজেকশন) সহ পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
ডিবি-লালবাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কামরাঙ্গীচর থানাধীন আলীনগর বাজার চৌরাস্তা এলাকায় নকল ঔষধ বিক্রয়ের একটি চক্র বিপুল পরিমাণ ভেজাল ঔষধসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্লিখিত চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ১২/১৩ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৯০ প্যাকেট Rhophylac 300, Human anti-D (Rh), Immunoglobulin, Switzerland ইত্যাদি লেখা ভেজাল ঔষধ (ইনজেকশন), ১৭৫টি G-PETHIDINE Injection (PETHIDINE HYDROCHLORIDE BP),গনস্বাস্থ্য ফারমাসিউটিক্যালস ইত্যাদি লেখা ভেজাল ঔষধ ও পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে কামরাঙ্গীচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ভেজাল ঔষধ প্রস্তুত ও বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা ব্যবহৃত ইনফিউশন সেট/ ট্রান্সফিশন সেটসমূহ বিভিন্ন হাসপাতাল ও ভাংগারির দোকান হতে সংগ্রহ করে নতুন করে পলিথিনে প্যাকেটজাত করে মিটফোর্ড ঔষধ মার্কেটে বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে জব্দকৃত ভেজাল ঔষধগুলো তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দসহ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫