ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ রোববার (২৬ জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ৭৮তম জন্মদিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সিনিয়র এবং তরুণ নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

ষাটের দশকে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য ছিলেন তিনি। এরপর সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে মূলধারার রাজনীতিতে আসেন তিনি। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল।
এরপর প্রথমে কৃষি এবং পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১১ সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর প্রথমে তিনি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর ২০১৬ সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ

আপডেট সময় ০৪:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫