ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ২ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছেন। নিহত ব্যক্তি আলী আকবর ঢালী (১৭) একজন ইটভাটা শ্রমিক। আহতরা স্বামী-স্ত্রী আব্দুর রহমান (৩০) এবং শিরিনা পারভীন (২৫)। দুর্ঘটনাটি সোমবার (২৭ জানুয়ারি) সকালে কালিকাপুর টু বালিয়াডাঙ্গা সড়কে ঘটেছে। প্রথম দুর্ঘটনাটি বেলা ১০টা ৩০ মিনিটে ঘটে। কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর চালিত ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ও তার স্ত্রী শিরিনা পারভীন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দ্বিতীয় দুর্ঘটনা প্রথম দুর্ঘটনার ঠিক ৫ মিটার দূরে ঘটেছে। আহত দম্পতির মোটর সাইকেলটি বাড়ি নিয়ে যাওয়ার পথে আলী আকবর ঢালী বিপরীত দিক থেকে আসা বালিবাহী ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলি চালক আনিসুর রহমান কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহতদের চিকিৎসা চলছে এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ২ জন

আপডেট সময় ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫