ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

পিরোজপুর সদর হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ সরবরাহ গড়মিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দিনভর এ অভিযানে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকার ওষুধের হিসাবে গড়মিল পাওয়া গেছে। এছাড়া সুযোগ–সুবিধা থাকা স্বত্ত্বেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য পাঠাতে দালালদের দৌরাত্ব, অনেক বেশি।হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে। এসময় রোগী ভাগিয়ে নেওয়া তথা পাওয়া যায়।দালালির দায়ে দুজনকে আটক করা হয়। আটককৃতরা   তারা দুজনেই স্থানীয় শেফা ডায়গনস্টিক ক্লিনিকের কর্মী।
অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযানকালে দেখা যায় শিশু বিভাগের রেজিস্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। তেমনি স্টোররুমে (গুদাম) অভিযান চালানোর সময় কাগজে–কলমে ঠিকাদার কর্তৃক সকল ওষুধ সরবরাহের কথা থাকলেও প্রায় ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার টাকার ওষুধের হদিস পাওয়া যায়নি। এ সময় স্টোরকিপার আল আমিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশান ঠিকমত ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে সমপরিমাণ অর্থের তিনটি তারিখবিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন আরও জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের শুরুতেই দুদক টিম হাসপাতালে প্রবেশকালে ভেতর থেকে দুই দালালকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহামুদ জানান, আটক দুজনের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় ১৮৬০/১৮৮ ধারায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাতে পাঠান তিনি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

পিরোজপুর সদর হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ সরবরাহ গড়মিল

আপডেট সময় ০৫:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫