ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

গাজীপুরে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর।। গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল রাত ১০টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিক গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে। এদিকে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, গত বছর ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাজীপুরে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫