ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ
ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬০০ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. রফিক ইসলাম চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।
এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনপ্রিয় সংবাদ

দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান

ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত।

আপডেট সময় ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬