ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত Mr. Jurriaan Middelhoff এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, স্কিল ডেভেলপমেন্ট, বিদেশে শ্রম বাজার অন্বেষণ,সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, তৈরি পোশাক শিল্পের বিকাশ সহ নানান সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। ডাচ রাষ্ট্রদূতের রাষ্ট্র সংস্কার বিষয়ক অগ্রগতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার মূলক একটি কাজ।রাষ্ট্র গঠনে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বাকি কমিশনগুলো যথাযথ সময় তাদের প্রতিবেদন জমা দিবে। উপদেষ্টা বলেন, এক সময় বাংলাদেশে শিক্ষার অভাব প্রধান সমস্যা ছিল তবে বর্তমানে বেকারত্ব বাংলাদেশের যুব সমাজের প্রধান সমস্যা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ট্রেনিং প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ করছে। উপদেষ্টা বলেন, আমরা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। উদ্যোক্তা তৈরি এবং স্টার্ট-আপ বিজনেসের মাধ্যমে যুব সমাজকে অন্তর্ভুক্ত করার হচ্ছে। এই বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। উক্ত সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ারস Mr Thijs Woudstra, রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি Mr Cor Stouton, রাজনীতি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার Ms Namia Akhter.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫