ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ

অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য গিট্টু ফাহিমকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহৃত ভিকটিম মোঃ ওয়াসিমুল বারী রাফিদ (১৬) কে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য ফাহিম ওরফে গিট্টু ফাহিম (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:০০ ঘটিকায় দক্ষিণখান থানার রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ ওয়াসিমুল বারী রাফিদ ও গ্রেফতারকৃত ফাহিম ওরফে গিট্টু ফাহিম দক্ষিণখান থানার টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকায় বাস করেন। গত রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ০৪.০০ ঘটিকায় মোঃ ওয়াসিমুল বারী রাফিদ দক্ষিণখান থানাধীন টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকার নিজ বাসা হতে কোচিং এ যাওয়ার পথে মজির উদ্দিন মার্কেটের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে ফাহিম ওরফে গিট্টু ফাহিমসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী তার পথ রোধ করে। অতঃপর তারা রাফিদকে ভয়-ভীতি দেখিয়ে মোটর সাইকেলযোগে তাকে ফায়দাবাদ এলাকার আদম আলী মার্কেট পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় নিয়ে যায়। পরবর্তীতে ফাহিম ও তার সহযোগীরা ভিকটিম মোঃ ওয়াসিমুল বারী রাফিদের মোবাইল হতে তার জমজ ভাই মোঃ রহিত হাসানের মোবাইলে ফোন করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে রাফিদকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম রাফিদের মাতা মোসাঃ ফারজানা আক্তার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর দক্ষিণখান থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করে। অতঃপর শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ৪:০০ ঘটিকায় দক্ষিণখান থানার রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিম ওরফে গিট্টু ফাহিমকে গ্রেফতার করা হয় ও অপহৃত মোঃ ওয়াসিমুল বারী রাফিদকে উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপহরণের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য গিট্টু ফাহিমকে গ্রেফতার

আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫