ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী। Logo কক্সবাজারের রামুতে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি Logo ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo সংস্কৃতি হলো একটি জাতির আত্মা’ — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ Logo ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ — তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার হোসেন সরদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ফতেপুর হাইস্কুল মাঠে সাবেক সংসদ সদস্য সহ সাবেক বর্তমানের জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, বিএনপির শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলি সাঁপুই, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় প্রমুখ।

উল্লেখ্য যে, একসপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলে বিএনপি নেতা এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিজয়ী হওয়ার পরে নেতা কর্মীদের সাথে সময় দিয়ে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে অনিক হোসেন মোটর সাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় মোতাহার হোসেনকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি  ধর্মমন্ত্রী।

চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার হোসেন সরদার

আপডেট সময় ০৫:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫