ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক

পিতাকে হত্যা করতে ব্যর্থ হয়ে ইন্দুরকানীতে মাকে গাছের সাথে বেধে বসতঘরে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পিতাকে হত্যা করতে ব্যর্থ হয়ে মাকে সুপারি গাছের সাথে বেধে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাষন্ড ছেলে। উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল-আমিন নারী কেলেঙ্কারী কারণে স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকুরিচ্যুত হয়। আল-আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দায়ী করতে থাকে। ওইদিন সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ী এসে তার পিতাকে হত্যার জন্য দাও নিয়ে ঘুরতে থাকে। বিষয়টি এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়ীতে গেলে আল-আমিন পালিয়ে যায়। পরে পুলিশ চলে গেলে সে উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বের করে সুপারি গাছের সাথে বেধে রেখে বসতঘরটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার মায়ের চোখের সামনেই আগুনে সবকিছু ভষ্মিভূত হয়ে যায়। তাতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় তার পিতা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলার দায়ের করেন।
এ বিষয় অভিযুক্ত আল-আমিন জানান, তার পিতা তার স্ত্রীকে ডিভোর্স দেওয়াইছে এবং সে খুব খারাপ লোক। তাই সে ক্ষোভে সে এই কাজ করেছে।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেধে ছেলে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল-আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

পিতাকে হত্যা করতে ব্যর্থ হয়ে ইন্দুরকানীতে মাকে গাছের সাথে বেধে বসতঘরে আগুন

আপডেট সময় ০২:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫