ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি। Logo কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ Logo নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড Logo মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক

মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৪তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ (MECA) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর ২য় দিন আজ (২১ ফেব্রুয়ারি ২০২৫) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; কলেজের অধ্যক্ষ; সভাপতি ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ ও অভ্যাগত অতিথিবৃন্দ।
এরপর সেনাবাহিনী প্রধান ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। অতঃপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১৪তম পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫