ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

চুরি হওয়া ১২ ভরির অধিক স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), ২। রাজীব হোসেন রানা (৪২) ও ৩। ইব্রাহীম (৩৫)।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) খ্রি. রাত ৩:০০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল এজিবি কলোনীর বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ খ্রি. মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আজ ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা রুজু করেন।
থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পরপর এজিবি কলোনীর বাসা থেকে তাওহীদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালঙ্কার চুরি করে সেগুলো বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

চুরি হওয়া ১২ ভরির অধিক স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার

আপডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫